ফিটনেসপ্ল্যান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফিটনেসপ্ল্যান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পুরুষদের জন্য ১৫টি ফিটনেস ও পুষ্টি টিপস

অনেক সময় আমরা আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিই না যতক্ষণ না বড় কোনো সমস্যা দেখা দেয়। কিন্তু পুরুষদের সুস্থ থাকতে এবং দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে কিছু সহজ নিয়ম মানলেই হয়। স্বাস্থ্য ভালো থাকলে শুধু শরীরই নয়, মনও ভালো থাকে এবং দীর্ঘদিন প্রাণবন্ত থাকা যায়।

চলুন জেনে নেওয়া যাক পুরুষদের জন্য ১৫টি কার্যকরী ফিটনেস ও পুষ্টি টিপস —



১. টেস্টোস্টেরন লেভেলের গুরুত্ব বোঝা

টেস্টোস্টেরন হলো পুরুষের প্রধান হরমোন, যা মাংসপেশি, হাড়ের ঘনত্ব, যৌন ক্ষমতা, চুলের বৃদ্ধি এবং ফ্যাট মেটাবলিজমের জন্য গুরুত্বপূর্ণ। বয়স ৩০-৪০ এর পর এই হরমোন কমতে থাকে।
কমে যাওয়ার কারণ:

  • অতিরিক্ত ওজন

  • অলস জীবনযাপন

  • খারাপ ডায়েট

  • অতিরিক্ত অ্যালকোহল

  • ডায়াবেটিস বা স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা

সমাধান:
ওজন কমান, একটিভ থাকুন এবং পুষ্টিকর খাবার খান।


২. নিয়মিত শরীরচর্চা করুন

শরীরচর্চা করলে শুধু ওজনই কমে না, রক্তচাপ, কোলেস্টেরল এবং হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট এক্সারসাইজ করুন।


বিশেষ করে রেজিস্ট্যান্স ট্রেনিং পেটের ভিতরের মেদ কমাতে এবং টেস্টোস্টেরন বাড়াতে কার্যকর।


৩. প্রোটিন গ্রহণ ঠিকমতো করুন

প্রোটিন শরীরের পেশী শক্তিশালী করে, হরমোন তৈরি করে। প্রোটিন মাংসপেশি, টিস্যু এবং শরীরের বিভিন্ন কার্যক্রমের জন্য দরকার। প্রতিদিন ২০-৪০ গ্রাম প্রোটিন খান। যেমন — চিকেন, মাছ, ডিম, ডাল, বাদাম, সয়া। 

প্রতিদিনের প্রোটিন চাহিদা:
প্রতিটি খাবারে ২০-৪০ গ্রাম

উৎস:

  • মুরগির মাংস

  • মাছ

  • ডিম

  • লো-ফ্যাট দুধ

  • ডাল, ছোলা

  • বাদাম, তিল

  • সোয়া এবং কুইনোয়া


৪. পেটের মেদ কমান

পেটের ভিতরের ভিসেরাল ফ্যাট অত্যন্ত বিপজ্জনক। এটা হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। পেট স্লিম রাখুন। প্রচুর শাক-সবজি, ফল আর হেলদি ফ্যাট খান। চাইলে মডিফায়েড মেডিটেরিয়ান ডায়েট অনুসরণ করতে পারেন।

উপায়:
মেডিটেরেনিয়ান ডায়েট অনুসরণ করুন — শাকসবজি, ফল, ফাইবার, বাদাম এবং মাছ খান।


৫. আপনার বডি টাইপ জানুন

সব পুরুষের শারীরিক গঠন এক নয়।

  • Ectomorph: পাতলা, মেদ কম (একটু শুকনো শরীর)

  • Mesomorph: শক্তিশালী ও ব্যালান্সড (পেশীযুক্ত গড়ন)

  • Endomorph: মোটা হাড় এবং সহজে মেদ জমে  (সহজে মোটা হয়)

এটা জেনে উপযুক্ত ফিটনেস প্ল্যান বেছে নিন।


৬. চিনিযুক্ত খাবার কম খান

অতিরিক্ত চিনির ফলে ওজন বাড়ে, টেস্টোস্টেরন কমে, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ে।
প্রতিদিনের সীমা: ৩৬ গ্রাম

চিনির লুকোনো উৎস যেমন — সস, কোমল পানীয়, প্যাকেট জুস, কেক, চকলেট, সস এড়িয়ে চলুন। কনডিমেন্ট থেকে সতর্ক থাকুন।


৭. অলসতা দূর করুন

বেশি বসে থাকা স্বাস্থ্য নষ্ট করে। 


উপায়:
প্রতি ১ ঘণ্টা অন্তর ৫ মিনিট হাঁটুন বা স্ট্রেচ করুন। অফিসেও চেয়ার থেকে উঠে নড়াচড়া করুন।, সিঁড়ি ব্যবহার, স্ট্রেচিং করুন।


৮. প্রচুর জল পান করুন এবং অ্যালকোহল নিয়ন্ত্রণে রাখুন

প্রতিদিন অন্তত ৩.৭ লিটার (প্রায় ১৫.৫ কাপ)  জল পান করুন।
অ্যালকোহল যত কম খাবেন তত ভালো।


৯. ফাইবার গ্রহণ বাড়ান

প্রতিদিন অন্তত ২৫-৩৮ গ্রাম ফাইবার খান। এটি হজম ঠিক রাখে, ব্লাড সুগার কমায়।


উৎস:
শাকসবজি, ফল, বাদাম, বীজ এবং হোলগ্রেইন খাবার।


১০. অনুশীলনের বাধা চিহ্নিত করুন

সময় না পাওয়া, মন না চাওয়া, ব্যায়ামের জায়গা না পাওয়া — এগুলোকে অজুহাত নয়। যদি সময়, মনের অনীহা বা সুযোগ না থাকে —

উপায়:
গাড়িতে, অফিসে এক্সারসাইজ গিয়ার রাখুন, গান বা পডকাস্ট শুনুন, বাসায় বডিওয়েট এক্সারসাইজ করুন।


১১. পুষ্টিকর ভিটামিন-মিনারেল নিশ্চিত করুন

বিশেষ করে ম্যাগনেশিয়াম আর জিঙ্ক শরীরের টেস্টোস্টেরন লেভেল ঠিক রাখে এবং ইমিউন সিস্টেম ভালো রাখতে সাহায্য করে।


উৎস:
ম্যাগনেসিয়াম — বাদাম, বীজ, ডাল, কলা, পালং শাক
জিঙ্ক —  মুরগির মাংস, ব্রাউন রাইস


১২. স্ট্রেস কমান

অতিরিক্ত চাপ বা মানসিক চিন্তা শরীর খারাপ করে। স্ট্রেসের ফলে করটিসল বেড়ে গিয়ে পেটের মেদ বাড়ায় এবং টেস্টোস্টেরন কমায়।

উপায়:
গান শোনা, বই পড়া, যোগব্যায়াম বা মেডিটেশন করুন, পছন্দের শখ, পর্যাপ্ত ঘুম।


১৩. পেলভিক ফ্লোর এক্সারসাইজ (কেগেল ব্যায়াম করুন)

শুধু মেয়েরা নয়, ছেলেরাও কেগেল এক্সারসাইজ করতে পারেন। এটি প্রস্রাব নিয়ন্ত্রণ, মূত্রনালীর সমস্যা, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বা প্রোস্টেট সমস্যা এবং যৌন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।


১৪. স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করুন

শরীরে হেলদি ফ্যাট দরকার। এগুলো টেস্টোস্টেরন বাড়ায় এবং হার্ট ভালো রাখে।বাদাম, অলিভ অয়েল, মাছের তেল, অ্যাভোকাডো খান। ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত তেল এড়িয়ে চলুন।


১৫. বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করুন

অনেকেই অসুস্থ না হলে ডাক্তার দেখান না। প্রতি বছর একবার রুটিন চেকআপ করান। 


চেকআপে যা হবে:

  • ব্লাড প্রেসার

  • হার্ট, লিভারের অবস্থা

  • ডায়াবেটিস স্ক্রিনিং

  • প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং (৫০ বছরের পর থেকে)


সুস্থ শরীর মানেই সুস্থ জীবন। এই ১৫টি সহজ অভ্যাস পুরুষদের দীর্ঘমেয়াদী সুস্থতা এবং আত্মবিশ্বাস বাড়াতে দারুণ সাহায্য করবে।